জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের অনন্য সাধারণ সাফল্যের নেপথ্যে রয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সমর্থন ও নিঃস্বার্থপর সহযোগিতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সকল অজর্ণের নেপথ্যে প্রধানশক্তি হিসেবে কাজ করেছে বঙ্গমাতার ত্যাগ, ধৈর্য্য ও জীবন সঙ্গিনী হিসেবে বঙ্গমাতার আজীবন ত্যাগী মানসিকতা হিসেবে বঙ্গবন্ধুকে সহযোগিতা করা ও সমর্থন দিয়ে যাওয়া।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সাথেও বঙ্গমাতার অসাধারণ অবদান রয়েছে। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেয়ার আগে বিষয়টি নিয়ে বঙ্গমাতার সাথে আলোচনা করেছিলেন। বঙ্গমাতার সহোযোগিতা পাওয়ার কারণেই বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বড় বড় অর্জন সম্ভব হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে স্বপরিবারে নিজের জীবন দিয়ে আমাদের রক্ত ঋণে নিয়ে আবদ্ধ করে গেছেন। ৮ আগস্ট বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ‘‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-জন্ম দিবস উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ ০৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনাা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা প্রমুখ।
You must be logged in to post a comment.