গোদাগাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালিত

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহী :
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৮:০৫ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার   ১ নং  গোদাগাড়ী  ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রবিবার   ( ১৩  ডিসেম্বর)  বিকেলে  ১ নং গোদাগাড়ী   ইউনিয়নের আই-হাই রাহী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ম্যুরাল ও শহীদ মিনারের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়

গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,

আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ