রাজশাহীর গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে “প্রশিক্ষন পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” স্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালিত হয়েছে।
গোদাগাড়ী ষ্টেশন অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেবপুর এ. কে. ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির জাহান।
অন্যান্য সদস্যবৃন্দ, সুধিজন উপস্থিত উপস্থিত ছিলেন।
মোঃ হায়দার আলী