“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ শ ৮০ টি গৃহ নির্মান কাজ পুরোদমে এগিয়ে চলছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য উপজেলার ৯ টি ইউনিয়নে প্রধান মন্ত্রী উপহার ২ শতক জমির উপর নির্মিত প্রতিটিতে বাড়ী ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তালিকাভুক্ত প্রকৃত ব্যক্তিদের বুঝিয়ে দোয়া হবে উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে গৃহহীন পরিবারের জন্য শুরু হওয়া নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তষ প্রকাশ করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ১ ডিআর এমডি মুনজুরুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল।
গোদাগাড়ী উপজেলা নির্বাহি অফিসার মোঃ জানে আলম তার অফিসে একান্ত আলাপে এ প্রতিবেদককে জানান, আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রকল্পের কাজটি ব্যাপকভাবে তদারকী করা হচ্ছেঅধীনে গোদাগাড়ী উপজেলার মোহনপুন ইউনিয়নে ১০০ টি, মাটিকাটা ইউনিয়নে ৫০ টি, দেওপাড়া ইউনিয়নে ৫৫ টি, রিশিকুল ইউনিয়নে ২১ টি, গোদাগাড়ী ইউনিয়নে ২০ টি, বাসুদেবপুর ইউনিয়নে ২১ টি, চর আষাড়িয়াদহ ইউনিয়নে ৪ টি, গোগ্রাম ইউনিয়নে ৩ টি মোট ২৮০ টি গৃহহীন পরিবারের জন্য এ গৃহ নির্মান করা হচ্ছে।
প্রতিটি গৃহ নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। তিনি আরও বলেন, ২০১৪ ইং সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের গৃহহীন পরিবারদের মাঝে বাড়ী দেয়ার জন্য যাদের জমি, বাড়ী নেই, জমি আছে বাড়ী নেই এভাবে ক, খ, গ শ্রেণী ভুক্ত করা হয়। বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে ২৮০ জনের তালিকার অনুমোদন পাওয়া গেছে। শতভাগ মালামাল সেখানে পৌঁছে গেছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে। প্রায় ৮০ ভাগ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়েও এ কার্যক্রমটি চলবে। ২০২১ ইং সালে ১ জানুয়ারী জমি প্রকৃত মালিকদের রেজিস্ট্রি করে দয়া হবে।
আগামী ৪ জানুয়ারী তাদের নামে খতিয়ান করে দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫০ হাজার গৃহহীন পরিবারের মাঝে ওই নির্মিত বাড়ী বুঝিয়ে দিবেন বলে জানা গেছে। ১০ জানুয়ারী হতে ১৫ জানুয়ারীর মধ্যে কাজটি হতে পারে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
You must be logged in to post a comment.