গোদাগাড়ীতে পদ্মা নদীতে ভেলায় ভেসে এল নারীর লাশ
গোদাগাড়ী ( রাজশাহী) সংবাদদাতা।।
রাজশাহীর গোদাগাড়ীর পদ্মায় কলার ভেলাই ভেসে আসেছে এক অজ্ঞাত নারীর লাশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি কলার ভেলাই ভাসতে দেখে স্থানীয়রা থানা খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ ঘরে রাখা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.