গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৪ নেতা গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৪ জুন, ২০২০, ১১:০৮ অপরাহ্ন

রাজশাহী জেলা সংবাদদাতা।।

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাথানবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার চার জঙ্গি হলো- জামালপুরের সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের সবুর আলীর ছেলে আলী সুমন (২৪), বগুড়ার শাহজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রহমান (২১), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় খান পারভেজ (২৪) এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার শেখেরতালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।

র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গ্রেপ্তার চার জঙ্গি পরিত্যক্ত একটি বাথানবাড়িতে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ