গোদাগাড়ীতে নন- এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ
মোঃ হায়দার আলী, রাজশাহী।।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার নন-এমপিওভূক্ত ১শ ২৫ জন শিক্ষকের মাঝে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১২৫ জন নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলার সহকারী (ভূমি) অফিসার মোহাম্মদ এমরানুল হক, গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.