গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মা ছেলে নিহত

মোঃ হায়দার আলী, রাজশাহী
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মা ছেলে নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা ছেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের জটাবটতলা স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা ও ছেলে মাসুদ মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিকে আসছিল। এসময় নাচোলগামী ট্রাক সরাসরি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে মাসুদ মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে মা মাসুদা মারা যায়।

নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিল।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ