গোদাগাড়ীতে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে মারা গেল ডা: হিরক বিশ্বাস

মোঃ হায়দার আলী, রাজশাহী
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১০:৪০ অপরাহ্ন

রাজশাহী গোদাগাড়ীতে ট্রাকের চাপায় ডা: হিরক বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার রাজাবাড়ী চাপাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোদগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামারুজ্জামান মিয়া জানান, ডা: হিরক বিশ্বাস একজন সার্জিক্যাল চিকিৎসক। বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিতেন। বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল যোগে রাজশাহী হতে গোদাগাড়ীর উদ্দেশ্যে রোগী দেখার জন্য যাচ্ছিলেন। রাজবাড়ী হাট চাপাল এলাকায় পৌছলে ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, সামনে ও পেছন দিক হতে ট্রাক আসছিলো তবে কোন ট্রাকটি চাপা দিয়েছে তা সঠিক জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে কোন একটি ট্রাক আগে চাপা দিলে পরের ট্রাকটিও চাপা দিয়ে পালিয়ে গেছে ফলে তার মৃত দেহটি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মৃত দেহটি উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে কোন অভিযোগ না থাকলে পরিবারের কাছে মৃহদেহটি বুঝিয়ে দেওয়া হবে বলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামারুজ্জামান মিয়া জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ