টানা ৫ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে লাইফ সাপোর্ট-এ জীবনের সাথে যুদ্ধ করে হেরে গেল “জীম” মঙ্গলবার সকাল ৬ টায় সময়কে কাঁদিয়ে চলে গেছে না ফেরার দেশে। তার মৃত্যুর খবর এলাকায় আসার আশেপাশের বাতাস ভারী হয়ে আসে। কে কাকে সান্তনা দিবে যেন ভাষা হারিয়ে গেছে সবার।
জীমের বাবা পাইলট সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” সে রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের খুব মেধাবী শিক্ষার্থীরা ছিলো। ২ বোন ১ ভাই মধ্যে জীম ছিলো মেজো, মা- বাবার ও পরিবারে সর্বদা হাসিখুশি থাকা ছোট্ট মেয়েটি ছিলো সবার আদরের।
তার অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব সবাই শোকাহত। জিবিএস ভাইরাস জনিত কারণে ৫ দিন আগে তাকে আইসিইউ বিভাগে বিভাগে ভর্তি করা হয়,, পরিবার ও আত্মীয়-স্বজন নির্ঘুম চেষ্টার পরও শেষ পর্যন্ত মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে “জীম” চলে গেল না ফেরার দেশে, যে দেশে আমাদের সবাইকেই কোনো একদিন যেতেই হবে।
রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন, আমার ১ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে শ্রেষ্ঠ ছাত্রী ছিল। সে শুধু মেধাবী ছাত্রীই ছিল না, নম্র, ভদ্র, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সে যথেষ্ঠ পারদর্শী ছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী, ছাত্রী, সহপাঠীসহ দারুণভাবে শোকাহত। সিসিবিভিও রাজশাহীর কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম নিরব জানান জীম আমার মামাত বোন, সে খুব মেধাবী ছাত্রী ছিল।
পরিবারের সকলের আদরের ছিল। আমি তার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী, আল্লাহ যেন জান্নাতবাসি করেন। সেদিন খুব দেরি নেই আমরাও একদিন হুট করে চলে আসবো তোর কাছে। আল্লাহর কাছে ভালো থাকিস বোন।
You must be logged in to post a comment.