গোদাগাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ হায়দার আলী, রাজশাহী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৯:২৬ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে বাইসাইকেল বিতরণ করেছেন রাজশাহী ১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
সোমবার দুপুরে মজিববর্ষ উপলক্ষে  উপজেলা প্রশাসন আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী  আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।  বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া  খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ
 এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রসার জিপিএ-৫ ৯৬ জন ছাত্রী ও ৬৫ জন ছাত্র সর্বমোট ১৬১ জন ছাত্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ দিকে উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের  মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে গোদাগাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন,  সমাপনী ও পুরস্কার বিতরণ করা  হয়। এ মেলায় স্কুল, মাদ্রাসায়  মাধ্যমিক পর্যায়ে  কাঁকনহাট উচ্চ বিদ্যালয় প্রথম, মহিশালবাড়ী  মাধ্যমিক বালিকা বিদ্যালয় দ্বিতীয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় তৃতীয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে  রাজাবাড়ী ডিগ্রী কলেজ প্রথম, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ দ্বিতীয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে।
এছাড়া এমপির মহোদয়ের  টি-আর বরাদ্দ থেকে মসজিদ -মাদ্রাসার প্রধানদের হাতে ২৯,৭৪,০০০ টাকার চেক বিতরণ, মুজিব শতবর্ষ উপলক্ষে গোদাগাড়ী উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের ২৮০ টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় বাড়ি ও প্রত্যেক পরিবারকে ১,৭১,০০০ টাকা করে সর্বমোট ৪ কোটি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ হয় ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ