গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১০:০০ অপরাহ্ন
গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা  প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা  হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাজমুন নাহার, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট শোক দিবসে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ