রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ।
এ মেলায় স্কুল, মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে কাঁকনহাট উচ্চ বিদ্যালয় প্রথম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় দ্বিতীয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় তৃতীয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজাবাড়ী ডিগ্রী কলেজ প্রথম, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ দ্বিতীয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে।
You must be logged in to post a comment.