রাজশাহীর গোদাগাড়ীতে সিসিবিভিও- আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠী নেতৃবৃন্দ ও কৃষকদের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে রাজাবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকসহ ৩৬ জন অংশগ্রহণ করেন। এসভায় রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির
সভাপতি, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিবীর মুক্তিযোদ্ধা শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মো: শাহাদুল হক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট, গোদাগাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী শাখার সভাপতি মো: হায়দার আলী
আলোচ্য বিষয় ছিল আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, খরা কি, খরার কারণে কী কী সমস্যা হয়, খরা প্রতিরোধের উপায়, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ, বরেন্দ্র অঞ্চলে দরিদ্র ও প্রান্তিক চাষীদের জলবায়ু পরিবর্তনের সাথে ফসলের খাপ খাওয়ানোর বা অভিযোজন কৌশল।
উল্লেখ্য সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত ও সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া ।
You must be logged in to post a comment.