গোদাগাড়ীতে জনকল্যাণ সামাজিক পরিষদের সভাপতির ইন্তেকাল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ জুন, ২০২০, ২:৪০ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।
গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে ” জনকল্যাণ সামাজিক পরিষদের” সভাপতি  মাহাতাব আলী হঠাৎ হার্ট অ্যাটাক করে বৃহস্পতিবার দিবাগত রাত  ১:৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। ( ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
 দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসা একটি সেচ্ছাসেবী সেবামূলক প্রতিষ্ঠান  ” জনকল্যাণ সামাজিক পরিষদের” সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহাতাব আলীর মৃত্যুতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
মৃত্যুকালে তিনি  মোঃ মাহাতাব আলীর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী   ৩ ছেলে ও ১ মেয়ে, নাতি নাতনিসহ   অসংখ্য আত্নীয় স্বজন  রেখে গেছেন। 
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ