গোদাগাড়ীতে চলছে টমেটোর কোটি কোটি টাকার ব্যবসা

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৮:৫৫ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবছরের ন্যয় এবারও কাঁচা পাঁকা  টমেটো ক্রয় বিক্রয়। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দাম ভাল থাকায় জমজমাটভাবে চলছে একারবার। গোদাগাড়ী হেলিপ্যাড, সিএন্ডবি, রেলগেট, হাবাসপুর, গোপালপুর, কাঁকনহাট, পিরিজপুরসহ বিভিন্ন এলাকা পরিণত হয়েছে পাঁকানোর কারবার, টমেটো  পাঁকাতে টমেটো রোদে শুকানো হচ্ছে। আবার কোনো কোনোগুলো স্তুপ করে রেখে খড় দিয়ে ঢেঁকে রাখা হয়েছে।

যেগুলোতে প্রায় পুরোপুরি লাল রং ধারণ করবে, সেগুলো আগামী ২-৩ দিনের মধ্যে বাজারজাত করণ হবে। এই টমেটোগুলোই চলে যাবে নাটোর, বগুড়া, নওগা,  ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এভাবে টমেটো পক্রিয়াজতের মাধ্যমে বাজারজাত করতে গোদাগাড়ীর এই হ্যালিপ্যাড এলাকার অন্তত ১০টি স্থানে ব্যবসায়ীরা আস্তানা গেঁড়েছেন। একই অবস্থা সিএন্ডবি, রেলগেট, কাঁকনহাটসহ গোদাগাড়ীর বিভিন্ন স্থানে।

তারা অস্থায়ী বাড়ি করে বা বাড়ি ভাড়া নিয়ে ফাঁকা জমি বর্গা নিয়ে সেখানে কাঁচা টমেটো পাঁকিয়ে বাজারজাত করছেন। এভাবে গোদাগাড়ীর অন্তত ৫০টি স্থানে  চট্রগ্রাম, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এই টমেটো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। গত প্রায় একমাস   ধরে এবারকার মৌসুমের টমেটো বেচাকেনা শুরু করে অব্যাহতভাবে চলছে। চলবে আগামী আরও প্রায় দুই মাস। এই দুই মাস টমেটোর চরণভূমি বলে খ্যাত গোদাগাড়ীতে শুধুমাত্র টমেটো বেচা-কেনায় হবে প্রায় দেড়শ কটমেটো বেচাকেনা হয় ১৫ শ থেকে ১৮ শ কোটি টাকার।

ব্যবসায়ীদের দাবি, এবারও বছরের শুরুতেই ১৮ শ থেকে ২১ শ টাকা মন ধরে টমেটো বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে সাড়ে  ৬ শ থেকে ৮ শ টাকা মন দরে।  বেশি দাম দিয়ে কেনার পর সেগুলো বাজারজাত করতে অনেকটা ঝুঁকি নিতে হয় তাদের। এর মধ্যে রয়েছে ভারতীয় আমদানীকৃত টমেটোর প্রভাব। ফলে উচ্চ হারে দাম দিয়ে টমেটো কিনে সেটি বাজারে গিয়ে ভালো দাম না পাওয়া গেলে শুরুতেই ব্যবসায়ীরা ক্ষতিরমুখে পড়ার সম্ভাবনা বেশি থাকে বলেও জানান তারা।

গোদাগাড়ীতে মাঠ থেকে এখন কাঁচা টমেটো বেচা-কেনা হচ্ছে এখন  ৭- ৮ শ  টাকা মণ (৪৫ কেজিতে এক মণ ধরা হয়) দরে। সেই টমেটোতে একবার ‘ইথিফন’ ও ‘ডায়াথিন এম’ জাতীয় ওষুধ স্প্রে করা হয়। এরপর তিনধাপে রোদে শুকিয়ে লাল রং ধারণ করতে সময় লাগে প্রায় ১০দিন। তারপর সেই টমেটো বাজারজাত করতে হয়। এবার এই প্রক্রিয়াটি এখন শুরু হয়েছে। তবে টমেটোর পুরো লাল রং গতকাল পর্যন্ত ধারণ না করায় সেটি বাজারজাত এখনো শুরু হয়নি। আগামী ২-৩ দিনের মধ্যেই দেশের বিভিন্ন বাজারে যাবে গোদাগাড়ীর এই টমেটো।

গেদোগাড়ীতে টমেটো কিনতে আসা ঢাকার ব্যবসায়ী বেলাল জামাল শেখ জানান, তারা ছয়জন মিলে এ বছর টমেটো ব্যবসা করতে গেছেন তারা। গত ৭-৮ দিন ধরে তারা কাঁচা টমেটো কিনছেন। শুরুতেই তারা ১৭-১৮শ টাকা মণ ধরে টমেটো কিনেছেন। গতকাল সেটি নেমে এসেছে ৭-৮ শ টাকা দরে। প্রথম দিকে কেনা টমেটোগুলো পক্রিয়াজাত করে হালকা লাল রংয়ে পরিণত হয়েছে। পুরোপুরি লাল হতে আরও ২-৩দিন সময় লাগবে। তারপরে বাজারজাত শুরু হবে। এমন অবস্থা গোদাগাড়ীতে জড়ো হওয়া অন্য ব্যবসায়ীদের আড়তেও লক্ষ্য করা গেছে।

বেলাল  জামাল বলেন, টমেটো কেনার পর কয়েক ধাপে বাছাই করতে হয়। বিশেষ করে পোকায় খাওয়া খারাপ টমেটোগুলো ফেলে দিতে হয়। এরপর দাগ হয়ে যাওয়া টমেটোগুলোও বাছাই করতে হয়। এছাড়াও স্প্রেসহ অন্যান্য খরচ মিলে মণপ্রতি অন্তত দেড়শ টাকা খরচ হয়। ফলে এবার শুরুতেই যে টমেটো তারা কিনেছেন মৌসুমের শুরুতে ১৭-১৮ শ টাকা দরে। সেটির সব খরচ হিসেব করে অন্তত দুই হাজার টাকা মণ পড়েছে। এখন পড়ছে ১ হাজার টাকা মন। আগামী ২-৩ দিন পরে বাজারে সেই টমেটো কি দাম যাবে, তা বলা যাচ্ছে না। ফলে বেশি দামে টমেটো কেনা হলে অনেকটা ঝুঁকি নিতে হয়।

এদিকে গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র মতে, এ বছর এ উপজেলায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এখানে ১২ শ থেকে ১৫ শ কোটি টাকার টমেটো কেনা-বেচা হয়ে থাকে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ