গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫টি রক্ষাগোলা সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ হায়দার আলী, রাজশাহী
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেও ৩৫ টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিসিবিভি-রাজশাহীর ব্যবস্থাপনায়, ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর আর্থিক সহায়তায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের সেন্ট যোসেফ্স নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সান্তাল জনজাতির ৯টি রক্ষাগোলা সাংস্কৃতিক দলের অংশগ্রহণ করে। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর শুভ উদ্বোধন করেন নবাই বটতলা গীর্জার ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আখতারুজ্জান আকতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: মির্জাউল হক, দেওপাড়া ইউপির নারী সদস্য মিসেস কস্তান্তিনা হাঁসদা, প্যানেল চেয়ারম্যান দুখু সরেন বিশ্বনাথ, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন।

দাদৌড় রক্ষাগোলা সংগঠনের মোড়ল সাহেব মুর্মু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্জ সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর সমন্বয়কারী মো: আরিফ।

অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল সান্তাল জনজাতির বিয়ে ও গীত। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রদীপ মার্ডী, কলেস্তিনা হাঁসদা ও ইগ্নেসিউস সরেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে গণকের ডাইং সাংস্কৃতিক দল, ২য় হয়েছে গড় ডাইং ও ৩য় স্থান অর্জন করে নাপিতপাড়া। অনুষ্ঠানটি পরিচালনা করে সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিক সহায়তা করে মানিক এক্কা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ