গোদাগাড়ীতে কোভিড ১৯ টিকা নিয়েছেন ৩ লাখ, ৬৪ হাজার ৮ শ ৮৪ জন

রাজশাহী প্রতিনিধি
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৭:১০ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম ডোজ, দ্বিতীয় বুস্টার (তৃতীয়) ডোজের এ পর্যন্ত প্রায় ৩ লাখ, ৬৪ হাজার ৮শ ৮৪ টি টিকা গ্রহন করেছেন । এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন।

এ ৩৭ জনের মধ্যে প্রথমে যে  কয়েক জন মারা গেছেন  তারা হলেন, মতিউর রহমান (৬২),  পিতা ইয়াসিন, গ্রাম খেতুর, প্রেমতলী, গোদাগাড়ী, রাজশাহী। কালাম (৩৩), পিতা নূর মোহাম্মদ, বাসুদেবপুর, গোদাগাড়ী, রাজশাহী, মনোয়ারুল হাসান (৬৫), পিতা ফা-মজিদ  হোসেন, ডুমোরিয়া, প্রেমতলী, গোদাগাড়ী, রাজশাহী। মোঃ মোশারফ (৬০), ডুমোরিয়া, প্রেমতলী, গোদাগাড়ী, রাজশাহী।

গত বছর ২৭ জানুয়ারী   দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়  করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম বেশ ভালভাবে চলছে।

রবিবার ৩০ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলার প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান জানান বুস্টার ডোজ মাডানার টিকা গ্রহন করেছি, এখন পর্যন্ত ভাল আছি, কোন সমস্যা হচ্ছে না। সোমবার এককই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মতিয়ার রহমান বলেন, আজ সোমবার  আমি তৃতীয় ডোজ গ্রহন করেছি, ভাল আছি কোন সমস্যা হচ্ছে না। এ সময়  সাংবাদিক, রাজনৈতিক নেতা, পুলিশ জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, কর্মচারী, হজ্ব গমনে নেয়াত করা নারী পুরুষ, প্রশাসনের কর্মকতা কর্মচারীসহ সাধারনের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইউ এইচ এন্ড এফপিও ডা. রাশেদুল হাসান সাওনের সাথে   যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিজ্ঞ নার্স, স্বাস্থ্য সহকারীগণ কাজ টিকা কার্যক্রম চলছে। মানুষ সচেতন না হওয়ায় স্বস্থ্যবিধি কিছুটা ব্যাহত হচ্ছে। স্বল্প সময়ে বেশী মানুষকে টিকার আওতায় আন্তে চান সরকার, সে লক্ষ্যে আমরা কাজ করচ্ছি।

তিনি আরও  বলেন, টিকার জন্য সরকার যে বয়স নির্ধারন করে দিয়েছেন সে অনুযায়ী টিকা  টিকা গ্রহন করতে হবে এবং সচেতন হতে হবে, বাড়ী থেকে বের হলেই মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বার, বার, সাবান পানি দিয়ে হাত, মুখ,ধৌত করতে হবে।

প্রতিদিন ৮শ থেকে ১১শ মানুষ টিকা গ্রহন করছেন, মানুষের চাপ সামাল দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, গোদাগাড়ীর মানুষকে এ ভাইরাসের ব্যপারে সচেতন হতে হবে। শুধু স্বাস্থ্য বিভাগ দিয়ে সচেতন করা সম্ভাব হবে না। সবাইকে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, কাউন্সিলর জনসাধারণকে সচেতন করবেন। মসজিদের ইমামগণ প্রতিটি মসজিদে মানুষকে সচেতন করবেন। গরীব, খেটে খাওয়া মানুষদের সরকারের পাশাপাশি এলাকার আবস্থাশালী মানুষদের সহযোগিতার করতে হবে। মাস্ক, সাবান ফ্রি দেয়ার ব্যবস্থা করতে হবে।

দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল বলেন, গোদাগাড়ী  করোনা ভাইরাস কমেছে, সবাইকে সচেতন হতে হবে, বাড়ী থেকে বের হলেই মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বার, বার, সাবান পানি দিয়ে হাত, মুখ,ধৌত করতে হবে। আমিও টিকা গ্রহন করেছি কোন প্রকার আসুবিধা হয় নি। কোন আপপ্রচারে কান না দিয়ে সকলের টিকা গ্রহন করা উচিৎ।

গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লার গৃহবধু মোসাঃ জোহরুন নেসা বলেন, , আমি নিজের মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলাম ,  করোনা  ভাইরাসের প্রথম ডোজ  দ্বিতীয় ডোজের টিকা নিয়েছি।  বুষ্টার ডোজের অপেক্ষায় আছি।

এবছর হজ্ব গমন ইচ্ছুক আব্দুল মাতিন বলেন, মোবাইলে ম্যাসেজ এসেছে বুষ্টার ডোজের জন্য আগামী মঙ্গলবার আমি ও আমার স্ত্রী জিন্নাতুন নেসা  তৃতীয় ডোজ টিকা নিতে যাব ইনসাল্লাহ।

গোদাগাড়ীতে সিনেফার্ম এর  প্রথম ডোজ ১ লাখ ৭ হাজার ৪ শ ৬১ জন এবং দ্বিতীয় ডোজের এ পর্যন্ত ৭২ হাজার ৫শ ৫২ টি টিকা মানুষ গ্রহন করেছেন।

এ্যাসটোজেনিকার প্রথম ডোজ ৪৮ হাজার ৬ শ ৭০ জন, দ্বিতীয় ডোজ ২৪ হাজার ৬ শ ৯৯ জন। সোনোভ্যাক প্রথম ডোজ ৫০ হাজার ৬ শ ২৭ জন। দ্বিতীয় ডোজ ২৫ হাজার ৬ শ ৯৯ জন। বুষ্টার ডোজ মডানা ৫ শ জন, এষ্টোজেনিকার ৭ শ ১০ জন। এছাড়া স্কুল কলেজ মাদ্রসার শিক্ষার্থীদের ৩৩ হাজার ৯শ ৬৬ জনকে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ