গোদাগাড়ীতে কৃষকদের মাঝে যুক্ত হলো আরো ৩ টি কম্বাইন হারভেস্টার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৩ জুন, ২০২০, ৭:৪৪ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীর গোদাগাড়ী কৃষকদের উৎপাদিত সোনালী ধান সময়মত ঘরে তুলতে কৃষক বহরে যুক্ত হলো আরো ৩টি কম্বাইন হারভেস্টার।

গতকাল শুক্রবার গোদাগাড়ী উপজেলায় এ তিনটি কম্বাইন্ড হারভেস্টার আসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তা খাতে ৫০% ভর্তুকি মূল্যে এই কৃষি যন্ত্র গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ ইমরানুল হক, কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান, এসএপিপিও মোহা. সফিকুল আলম ও এসিআই কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, চলতি মৌসুমে সরকার কৃষির যান্ত্রিকীকরণে ২০০ কোটি টাকার ভর্তুকি দিয়েছে। বর্তমানে কৃষি যান্ত্রিকীকরণে তিন হাজার কোটি টাকার প্রকল্প  প্রক্রিয়াধীন, যা বাস্তবায়ন হবে ২০২০-২০২৫ সাল মেয়াদে। সারাদেশে কৃষি যন্ত্রপাতি সম্প্রসারণ করার জন্য বড় প্রকল্প নেয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে সব থেকে বড় প্রকল্প এটি। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি অনেক উন্নত হবে। কৃষি যান্ত্রিকীকরণের ছোঁয়া দেশব্যাপী ছড়িয়ে যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ