গোদাগাড়ীতে ওয়েব ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ জুন, ২০২০, ৪:১০ অপরাহ্ন

মোঃ হায়দার আলী, রাজশাহী।।

রাজশাহীর গোদাগাড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

বুধবার ওয়েভ ফাউন্ডেশন গোদাগাড়ী ইউনিট অফিসে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেন।

২০১৯ সালের এসএসসি পাশ ৬ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে সর্বমোট ৭২ হাজার টাকা প্রদান করা হয়। দ্বিতীয় দফায় আবারও বৃত্তি প্রদান করা হবে বলে জানা যায়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সমন্বয়কারী ফকর উদ্দিন, রাজশাহী জেলা রিজিওন সমন্বয়কারী বিকাশ চন্দ্র কুন্ডু, প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুল আলম, সহ সমন্বয়কারী রমেশ চন্দ্র কুন্ডু প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ