আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপের নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এই নির্বচনকে ঘিরে রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামীলীগ, বিএনপির ও জামায়াতের মনোনীত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া রুলু ও জামায়াতের মনোনীত প্রার্থী মো: ওবাইদুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র মোঃ মনিরুল ইসলাম (বাবু ) মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, পৌর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কাউসার মাসুম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শাওয়াল, ছাত্রদল নেতা রবিউল ইসলাম (কুসুম) প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার মো: মশিউর রহমান জানান, এখন পর্যন্ত দলীয় ভাবে তিনজন পত্র জমা দিয়েছেন। বর্তমান মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবু এখন আমার সামনে মেয়র মনোনায়ন ফর্ম জমা দেয়ার জন্য এসেছেন। আজ বিকাল ৫ টায় শেষ হবে জমা দেয়ার কাজটি। আগামী ১৯ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই করে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান।
You must be logged in to post a comment.