গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক আদিবাসী নারী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সজোবালা মিনজ (৪৫) নামের এক আদিবাসী নারী মারা গেছে।
রোববার বেলা ১২ টার দিকে গোদাগাড়ীর ফিরোজ চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা গেছে, নিহত নারী অটো যোগে যাচ্ছিলেন সে অটো হতে নেমে রাস্তা পার হওয়ার চাঁপাই নবাবগঞ্জ গামী যাত্রীবাহি মহানন্দা বাসটি ওই নারীকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনায় বাসটি আটক আছে বলে ওসি (তদন্ত) নৃত্যপদ দাস জানান। এই বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি আরও জানান।
You must be logged in to post a comment.