গোদাগাড়ীতে প্রাণ গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৫ হাজার লোকের কর্মসংস্থান

মোঃ হায়দার আলী, গোদাগাড়ী, রাজশাহীঃ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৬:৫১ অপরাহ্ন

বরেন্দ্র অঞ্চলে সম্ভাবনার দুয়ার খুলেছি প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠান হওয়ার ফলে চার থেকে পাঁচ হাজার লােকের কর্মসংস্থান সম্ভব। যার ৯৫ শতাংশ হবে স্থানীয় । এছাড়া মৌসুমি ফল-ফলাদি দিয়ে তৈরি বিভিন্ন খাবার বাজার জাত করা সম্ভব বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়া প্রয়ােজনীয় সহায়তা পেলে আগামীতে হিমায়িতহঞৃঐৃৃঞঐ খাদ্য (ফ্রোজেন ফুডস ), নুডুলসসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে দেশের শীর্ষস্থানীয় এ শিল্প গ্রুপের ।

জানা গেছে- প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে মৌসুমভেদে এখন আম , টমেটো , জলপাই , পেয়ারাসহ কয়েকটি পণ্য সংগ্রহ ও পাল্পিং হচ্ছে । শিগগিরি তরমুজ , আনারস , শসা , অ্যালােভেরার পাল্পিং শুরু হবে ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহীর গােদাগাড়ীর আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়ােজিত এক মতবিনিময় সভায় প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক ( বিপণন ) কামরুজ্জামান কামাল এ কথা বলেন ।

তিনি বলেন , “প্রাণ গ্রুপের অন্যতম উদ্দেশ্য কৃষি পণ্যের সম্প্রসারণ ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন । গোদাগাড়ীতে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের মূল উদ্দেশ্য রাজশাহী অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল কোন ধরনের মধ্যস্বত্বভােগী ছাড়াই তারা যেন স্বল্প পরিবহন খরচে বিক্রি করতে পারেন । এরই মধ্যে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বল্প পরিসরে আম , টমেটো , পেয়ারা ও জলপাই সংগ্রহের পাশাপাশি কমপােস্ট সার উৎপাদন হচ্ছে । এর সুফল পেতে শুরু করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ । কেননা এই কর্মকান্ডের ফলে কৃষকরা কারখানায় পণ্য সরবরাহ শুরু করেছেন ।

কামরুজ্জামান কামাল আরও বলেন , প্রাণ – আরএফএল গ্রুপ কারখানা স্থাপনের ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য উৎপাদন , স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান এবং আর্থ – সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে । আমরা এরই মধ্যে গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছি । যদি গ্যাস সংযােগ ও অন্যান্য প্রয়ােজনীয় বিষয়গুলোতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তা পাই তবে শিগগিরি হিমায়িত খাদ্য, নুডুলস উৎপাদন হবে এবং এগুলাে বিদেশে রপ্তানি করা হবে । বর্তমানে কারখানায় মৌসুম ভেদে এক থেকে দেড় হাজার শ্রমিক কাজ করছে । নতুন প্রান্ট চালু করা গেলে স্থানীয়দের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযােগ তৈরি হবে ।

তিনি বলেন , ‘ প্রাণ – আরএফএল গ্রুপের পণ্য এখন বিশ্বের ১৪১ টি দেশে রপ্তানি হচ্ছে । আমরা গােদাগাড়ীতে কারখানা করেছি পণ্যের কাঁচামালের প্রাপ্যতার কথা চিন্তা করে । এখানে যদি গ্যাস সংযােগসহ বিনিয়ােগের অনুকূল পরিবেশ তৈরি হয় তাহলে শুধু প্রাণ – আরএফএল নয়, আরও অনেক কোম্পানি কারখানা স্থাপনের আগ্রহ দেখাবে । এই বিষয়ে স্থানীয় গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযােগিতা সবচেয়ে বেশি দরকার । এর ফলে এ অঞ্চলে কর্মসংস্থানসহ আর্থ – সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে ।

বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার সারােয়ার হােসেন বলেন , একটা সময় দাম কম হওয়ার কারণে জমিতেই কৃষকের টমেটো নষ্ট হয়ে যেত । ২০১৮ সালের পর থেকে সেই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে । কৃষকরা এখন প্রকৃত দামে টমেটো বিক্রি করছে এবং এরই মধ্যে এই অঞ্চলে টমেটোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে । আমরা কারখানায় তরমুজ , আনারস , শসা , অ্যালােভেরার পাল্পিং করার জন্য পরীক্ষামূলক কাজ করেছি ।

তিনি আরও বলেন , ক্রেতারা যেন উৎকৃষ্ট মানের পণ্য পায় সেজন্য আমরা পণ্যের কাঁচামালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি । কারখানায় অত্যাধুনিক মেশিনে সম্পূর্ণ অ্যাসেপটিক পদ্ধতিতে পাল্পিং করা হয় । এখানে বর্জ্য দুটি অংশ বিভক্ত হয়ে খোসা থেকে জৈব সার ও আটি থেকে জ্বালানি তৈরি হওয়ায় কারখানাটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ।

কারখানার তরল বর্জ্যের জন্য বর্তমানে একটি ইটিপি রয়েছে ।প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার ( জনসংযােগ ) তৌহিদুজ্জামান , ডেপুটি ম্যানেজার মাকছুদ – উল – ইসলাম জোয়াদ্দারসহ প্রাণ আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

২০১৭ সালে রাজশাহী গােদাগাড়ীর আমানতপুর ১০২ বিঘা জমির উপর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তােলে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ । এ গ্রুপের ১৬ স্থানে বিভিন্ন কারখানায় ১ লাখ ১০ হাজার লোক কাজ করছে, তাদের পুন্যের গুনগতমান খুবই ভাল বলেই দেশের ১৪১ দেশে রপ্তানী হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে অন্যান্য দেশ গুলিতে রপ্তানী করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ