গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জনের কারাদণ্ড

মোঃ হায়দার আলী, রাজশাহী
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জনের কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪.০০টা  হতে রাত ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে গোদাগাড়ী উপজেলা চর বয়ালমারী এলাকায় অভিযান পরিচালনা করে কারেন্টজাল ব্যবহার করে ইলিশ মাছ আহরণের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে  ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোঃ আলমগীর হোসেন দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

দন্ড প্রাপ্তরা হলেন মাটিকাটার দেওয়ানপাড়া গ্রামের মোঃ মোরফুল হকের ছেলে  মোঃ সজিব (২৫) ও সাহাব্দীপুর জামাদানি পাড়া গ্রামের মৃত আইনাল হকের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৮) বলে জানা যায়।

উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে  ইলিশ শিকার করছিল। এ সময় সজিব ও আবদুল্লাহকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতের পরিচালনা করে উভয়কে এক মাসের  বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ