রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।
নিহতরা হলেন, উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়ার ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৭) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৫)।
ওসি খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো। পথে ফিরোজ চত্বর মোড়ের আগে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
এর পর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়। এতে ট্রাকের নিয়ে চাপা পড়ে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে। হাটবার হওয়ার কারণে রাস্তায় বেশী লোকজন ছিল। এ কারণে বেশী হতাহতের ঘটনা ঘটে।
You must be logged in to post a comment.