গোকর্ণ ইউনিয়ন যুবলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ নভেম্বর, ২০১৯, ৮:২১ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ( ব্রাহ্মণবাড়িয়া)।। 

জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত। ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের চেয়ারম্যান বাবু অঞ্জন কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,      উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. বশির আল হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু বিদ্যুৎ কান্তি দেব, সাংবাদিক আক্তার হোসেন, আমীনুল ইসলাম বেলায়েত, বিজয়কৃষ্ণ দাস, নির্মল চৌধুরী, এ জেড এম ইমাম রাজা, লিটন দেবনাথ, অবিদ খাঁন, মহিদুজ্জামান টিটু, নজরুল ইসলাম, কামাল শিকদার, মাহবুব আলম, হুমায়ুন রাজা চৌধুরী প্রমুখ।

ইউনিয়ন যুবলীগ নেতা জনাব মো. ইমরান হাই জাবেদ ও ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা বকুল চৌধুরী, মো. আক্তার হোসেন, মো. আল কাউসার, মো. রিয়াজুল ইসলাম শাওন সহ স্থানীয় ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ