রাজশাহীর গোদাগাড়ীর মল্লিকপাড়া এলাকায় রাজশাহী জেলা ডিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মার্শাল ও শাহীন শাহ মাদকসহ গ্রেফতার করেছে।
সোমবার সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করার সময় রাজশাহীর গোদাগাড়ী এলাকার মাদক ব্যবসায়ী মোঃ শামীম রেজা মার্শাল (৩৫), পিতা-মোঃ মনজুর রহমান, সাং-মহিষালবাড়ী, এবং তার সহযোগী আসামী মোঃ শাহীন শাহ (৩৪) পিতা মৃত ফরমান শাহ, সাং-মহিষালবাড়ী, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি ডিসকভার মটরসাইকেল আটক করে।
জেলা ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করা হয়েছে।এ ব্যপারে গোদাগাড়ী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মো: ইফতেখায়ের আলম জানিয়েছেন।
You must be logged in to post a comment.