গোদাগাড়ীতে জেএ‌মবি সদস্য’ তরিকুল  গ্রেফতার

মোঃ হায়দার আলী, রাজশাহী
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫০ অপরাহ্ন
গোদাগাড়ীতে জেএ‌মবি সদস্য’ তরিকুল  গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার দিবাগত রাত ১১ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার এক চাপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৪০)।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলাও করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ