গাজীপুরের টঙ্গী থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪০ বোতল বিদেশী বিয়ার সহ মাদারীপুরের সাত্তার মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী কে গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে রবিবার (১৯ জুলাই) আটক করেছে পুলিশ।
সে মাদারিপুর জেলার রঘুরামপুর গ্রামে। তার পিতার নাম মৃত ফজলুর রহমান। এ সময় তার ব্যবহৃত এলিয়ন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন জাগো দেশ কে জানান, দুপুরে একটি প্রাইভেটকার গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে তার ব্যক্তিগত গাড়ি থেকে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.