গাছে পতাকা টাঙাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ৩:১৩ অপরাহ্ন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গাছে উঠে বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে ডাল ভেঙে আহত কলেজছাত্র সুমন ইসলামের (২০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমন উপজেলার দক্ষিণ সির্ন্দুনা এলাকার এনামুল হক নসকরের ছেলে। তিনি পাটগ্রাম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয়বর্ষের ছাত্র।

সির্ন্দুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরল আমিন জানান, বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ওড়াতে গত ১৬ জুন গাছে উঠে সুমন। এ সময় ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সুমনের মৃত্যু হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ