গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাতা সফল জননী নারী হিসাবে ভূষিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের মাতা হাসিনা বেগম সফল জননী হিসাবে ভূষিত হলেন।

সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০১৯) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর ২০১৯) পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় কুষ্টিয়া কোর্টপাড়ার ১/৬, কাজী নজরুল ইসলাম রোডের আব্দুর রহমান’র স্ত্রী ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাতা হাসিনা বেগমকে কুষ্টিয়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা’র সম্মানে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে কুষ্টিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন’র স্বাক্ষরিত সনদ ও সম্মাননা পদক দেওয়া হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ