ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গলাই ফাঁস নিয়ে রোজিনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ঘটিকায় নিজ শয়নকক্ষের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
নিহত রোজিনা খাতুন(২৬) কুল্লোগাড়া ভাতুড়িয়া গ্রামের মন্টু শাহের স্ত্রী। স্থানীয় আব্দুল মমিন বলেন,পারিবারিক কলহোর জের ধরে সে আত্মহত্যা করেছে।তবে মেয়েটি অনেক ভালোমানুষ ছিলেন।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, লাশ পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে দিনদুপুরে মৃত্যুর ব্যাপারে কৌতুহল থাকতে পারে বলেও নির্জনে জানান প্রতিবেশীরা। তারা বলেন, নিহত্তর স্বামী প্রায় মেয়েটিকে বকাঝকা করতো।
You must be logged in to post a comment.