গরু কেঁড়ে নিলো মালিকের প্রান

মহসিন মোল্যা,মাগুরা
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৪:১৮ অপরাহ্ন

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে গোয়াল ঘরে গরুর ধাক্কায় আজিজুল সরদার (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি খামারপাড়া গ্রামের মৃত আনসার সরদারে ছেলে। গত ২৬ জুলাই রাত ১০ টার দিকে গোয়ালে গরুগুলোর পরিচর্যা করতে গিয়ে অসাবধানতাবশত হাতের লাঠি মলদ্বারে ঢুকে আহত হয়। পরিবারের লোকজন প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আজ সোমবার রাত ১ টার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজিজুল সরদার রাতের খাবার শেষে শখের বশে বিলে মাছ ধরতে যায়। রাত সাড়ে ৯ টার দিকে বাড়িতে ফিরে এসে গরুর গোয়ালে যখন গরুগুলোর খাবার দিতে যায় তখন তার হাতে থাকা লাঠি গরুর ধাক্কায় মলদ্বারে ঢুকে যায়। তখন ও এ বিষয়টা পরিবারের কাউকে জানাই না। অবস্থার অবনতি হলে পরিবারের কাছে বিষয়টা জানাই। আজ রাত ১ টার সময় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বিকাল ৪ টায় খামারপাড়া দক্ষিনপাড়া ঈদগাঁহ ময়দানে জানাযার নামায শেষে খামারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদ জানান, বিষয়টা জানার পর আমরা নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। যেহেতু মৃত্যুটা অনাকাঙ্খিত সেহেতু এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ