গভীর রাতে গোয়াল ঘরে দুর্বৃত্তের অগ্নিসংযোগে একটি গাভীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৩

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৯:৫৫ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুর সদর উপজেলা চন্দ্রঁপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের অগ্নিসংযোগে মোঃ মনির হোসেন মল্লিক (৪৫) নামে সাধারণ এক কৃষকের ৩টি গর্ভবতী গাভী অগ্নিদগ্ধ ও একটি গাভী অগ্নিদগ্ধ হয়ে গোয়ালঘরে মারা যায়।

১৩ই মে বুধবার আনুমানিক রাত ১টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এই অগ্নিসংযোগের ঘটনায় মোঃ মনির হোনের মল্লিক প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। সরজমিন ঘুরে স্থানীয় গ্রামবাসী ও ক্ষতিগ্রস্থ মোঃ মনির হোসেন মল্লিক এর সাথে আলাপকালে গনমাধ্যমকে জানায়, গত তিন মাস যাবৎ জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের বঙ্গপ্রসাদ ও চন্দ্রঁপুর ইউনিয়নে সন্তোষপুর পাশবর্তী দুটি গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা ১১টি বাড়ীতে প্রায় ২৫ বার অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই অগ্নিসংযোগের পিছনে পূর্ব শত্রুতা ও কুচক্র মহলে ইন্দ্রন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গ্রামবাসীরা আর ও বলেন সন্তোষপুর ও বঙ্গপ্রসাদ গ্রামের প্রায় ৫০টি পরিবার নিরাপদ হীনতায় ভুগছি। আমাদের দেখার মত কেউ নেই, দুর্বৃত্তদের অগ্নিসংযোগের বিষয়টি সন্তোষপুর পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ আসলাম মিয়া কে অবগত করলে, ঘটনাস্থানে এসে দেখে যান এবং আমাদেরকে বলেন অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের ধরিয়ে দিন আমরা তাদের বিচার করব কিন্তু পরিতাপের বিষয় শত চেষ্টা করেও কুচক্র মহল অগ্নিসংযোগকারী ব্যাক্তিদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, তাই স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের কাছে আমাদের দাবি তারা যেন এই অজ পাড়া গাঁয় বসবাসকৃত প্রায় ১০০টি পরিবারে কথা চিন্তা করে যেন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন করেন। সন্তোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসলাম মিয়ার সাথে আলাপকালে তিনি বলেন,অগ্নিসংযোগের সংবাদ পেয়ে মোঃ মনির হোসেন মল্লিক এর বাড়ীতে যাই, অগ্নিদগ্ধ হয়ে একটি গাভী গোয়ালঘরে মারা গিয়েছে এবং তিনটি গাভীর অবস্থা আশঙ্খাজনক অবস্থায় রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ