গত ৯ বছর ধরে প্রতিস্রুতি” সিকিরডাঙ্গার রাস্তাটি ধিরেধিরে পরিনত মৃত্যুকুপে

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৭:৪৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

জনপ্রতিনিধি’রা দফয় দফয় আস্বাস দিলেও রাস্তা সংস্কারের নেই কোন অগ্রগতি। গত ৯ (নয়) বছর ধরে রামপালের উপজেলা পেড়িখালি ইউনিয়নের সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ ওই এলকায় যাতায়াতের ৬ কিঃলোঃ  রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তাটি সংস্কার না করায় প্রতিদিনই স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ প্রতিনিয়তই  দূর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে বর্ষকালে এলাকাবাশীর ভোগান্তি চরম সিহরে পৌছায়।

এলাকাবাসি ও স্থাণীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, ২০০২ সালে ওই রাস্তাটি নির্মান করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে আংশিক ক্ষতিগ্রস্থ হলেও ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ব্যাপক ক্ষতি হয়। এরপর দীর্ঘ সময় প্রায় ৯ বছর অতিবাহিত হলেও এখনও রাস্তাটি সংস্কার হয়নি। প্রতিদিন সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ আশপাশ এলাকার ৫/৬ হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। এমন কি প্রসূতি মহিলা বহনকারী এম্বুলেন্চ, দূরপাল্লার মালবাহী গাড়ি সহ জরুরি রোগি বহনকারী পরিবহন গুলি পরে চরম বিপাকে ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এদিকে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও সেটা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় কখনো আলোর পথও দেখে না।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল হাওলাদার এর সাথে যোগাযোগ করার চেস্টা করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে শিকিরডাঙ্গা ইউ,পি সদস্য মহিতুর রহমানের যানতে চাইলে  তিনি জানান, ২০১৮ সালের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। কিন্তু ২০১৮ সালে সংস্কারের প্রতিস্রুতি দিলে ও বছর শেষের পথে কিন্তু নেই কোন কাজের অগ্রগতি। প্রতি বছরই এই রুট টি নিয়ে জনপ্রতিনিধিদের মিথ্য অস্বাসে বিরক্ত হয়ে অতান্ত কস্টের মধ্যে চলাচল করছে বলে প্রতিবেদক’কে যানায় স্থনিয় বাসিন্দারা। তবে দ্রুত সময়ের মধ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ