স্টাফ রিপোর্টার।।
সাভারের গণ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১৬ বছর পূর্তি ও নতুন-পুরাতনদের মিলন-মেলা আগামী ৪ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগের প্রধান ড. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভিন বানু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের ডীন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত থাকবেন।
এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনে সহ- প্রচার সম্পাদক মোঃ মনসুর হোসেন মানিক।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ধাপ শেষ করে প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েন নিজ নিজ কর্মস্থলে। চাইলেই দেখা হয় না ক্যাম্পাসের প্রিয় মুখগুলোর সাথে। তাই গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে একটি দিন কাটাতেই আমাদের এই উদ্যোগ।
রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। যারা বিশ্ববিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন না, তারা অনলাইনে facebook.com/gbenglishdepartment মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া জরুরি প্রয়োজনে ০১৬২৯১১৬৭৩৯, ০১৮১৯৮৭৮৪৮৩ নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিভাগের সকল সেমিস্টারের সদস্যদের সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
You must be logged in to post a comment.