গণমাধ্যম কর্মীদের সাথে শেখ নাসের তন্ময়ের মতবিনিময়

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৯ অপরাহ্ন
গণমাধ্যম কর্মীদের সাথে শেখ নাসের তন্ময়ের মতবিনিময় ....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের প্রার্থী শেখ শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিক দের কাছে সত্য সংবাদ প্রকাশে দাবি জানাই। আমি তরুণ প্রজন্মের প্রার্থী হিসেবে রাজনীতিতে প্রথম এসেছি। রাষ্ট্র পরিচালনার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থাসহ অন্যান্য মাধ্যমগুলো কাজ করে। তবে রাষ্ট্র পরিচালনার জন্য মিডিয়া সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, আমি নিজেও এক সময় সাংবাদিকতার ছাত্র ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবের সদস্য ও ছিলাম। তাই আপনারা (সাংবাদিকরা) আমাকে নির্বাচনে ব্যাপারে সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। আমার কোনো ভুল ক্রুটি হলে ধরিয়ে দিন। আমি নির্বাচিত হলে দেশের জন্য কাজ করবো। না হলেও দেশের জন্য নিবেদিত থাকবো। রবিবার ২ ডিসেম্বর’১৮  দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে ইলেট্রিক্স, প্রিন্ট সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তন্ময় এসব কথা বলেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট সদরের এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি, নকীব নজিবুল হক নজু, শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার প্রমুখ। এসময় মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবসহ বাগেরহাট-কচুয়া নির্বাচনী আসনের কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ