খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ৭:১১ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়ার সদর উপজেলার খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি’র জননন্দিত চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন ৷

সফর উদ্দিন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার ৷ জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান বৃদ্ধির জন্য সব রকমের সুযোগ সৃষ্টি করেছেন । বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জাতীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা করছে ৷ সে স্বপ্ন পুরণ করতে অত্র স্কুলের এসএসসি পরীক্ষার্থীদেরও রয়েছে বিশেষ ভূমিকা ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মালেক, পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনারুল হক, এএসআই আবুল কালাম আজাদ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন সহ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠানে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালবাসার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন ও ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোহিনুর খানম ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ