শামীম খাঁন।।
ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর সহযোগিতায়আজমপুর ইউনিয়ন পরিষদে খানা জরিপ এর (২২সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর) ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সুষ্টভাবে সম্পন্য হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন,ইউপি সদস্য মোঃইমদাদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সেলিনা খাতুন, চন্দনা রানী ও প্রশিক্ষণ কর্মশালার জোনাল অফিসার মোঃ কহিনুরইসলাম।
তিনদিন প্রশিক্ষণ শেষে গননাকারীদের মাঝে ব্যাগ গননা বই, মার্কারী, কলম, টি শার্ট ও ব্যাগ প্রদান করেন।রাজশাহী, খুলনা ওসিলেট বিভাগের সকল জেলায় ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬অক্টোবর/২০১৮ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে।
তথ্য প্রদানের সময় জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ তথ্য সংগ্রহকারীকে দেখাতে হবে। জাতীয় এ তথ্যভান্ডার দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণেসহায়ক হবে। আপনার খানা’র সকল তথ্য গোপন রাখা হবে এবং কেবলমাত্র সরকারি কাজে ব্যবহৃত হবে। আপনার খানার সঠিক তথ্যদিন এবং তথ্য প্রদানে অন্যকেও উৎসাহিত করুন। প্রচারে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (NHD) প্রকল্প। বাংলাদেশ পরিসংখ্যানব্যুরো। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রনালয়।
You must be logged in to post a comment.