খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ১:০৭ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ সকাল ৭টা ৪৫ মিনিটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটিতে  ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। সর্বশেষ তার মুক্তির জন্য গত ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে বিএনপি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ