খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮, ৫:৫৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

সফল প্রকল্পের আয়োজনে এবং সলিডারিড নেটওয়ার্ক এশিয়ার খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা সবুজ চত্তরে মেলা উপলক্ষে বের হয় বর্নাঢ্য র‌্যালী। সফল প্রকল্পের আয়োজনে শুরু এক  আলোচনা সভা। রামপাল উপজেলা র্নিবাহি কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে আলোচোনা  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ তুহিন, সফল প্রকল্পের পরিচালক মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মোসাঃ সুরাইয়া হোসেন, গৌতম ঘোষ প্রমুখ।

সফল প্রকল্পটি রামপালের ৫টি ইউনিয়নে কৃষি, মৎস্য চাষ ও ফার্মি এর উপর কাজ করে আসছে। বর্তমানে তারা ১১১টি দলের মাধ্যমে ৬৯৫৭ জন সদস্যকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন ও সহায়তা প্রদানের মাধ্যমে কৃষির উন্নতিতে সাহায্য করছে। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ,নিরাপদ খাদ্য, পুষ্টি, সামাজিক সচেতনতার উপর বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ মেলা শেষ হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ