খাদ্যসামগ্রী বিতরণে নিরলস কাজ করছেন জাজিরার বাবুল আকন ও তার সহযোগিরা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯:১৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর।

শরীয়তপুরের জাজিরায় করোনা ভাইরাস প্রতিরোধে জননেতা ইকবাল হোসেন অপু এম.পি. এর নিজস্ব তহবিল থেকে রিকশা ও ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কাজে নিরলস ভূমিকা পালন করছেন জাজিরার বাবুল আকন ও তার সহযোগিরা।

একান্ত এক সাৎক্ষাতকারে বাবুল আকন জানান জাজিরা উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শরীয়তপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে জি.আর বরাদ্দ দেওয়া হয়েছে। এই জি.আর ও খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব পেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার গন, কিন্তু পরিতাপের বিষয় বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম মহল্লায় খোঁজ খবর নিয়ে দেখেছি প্রকৃত গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষ সেই খাদ্য সামগ্রী পায়নি।

বিশেষকরে বড় গোপালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিটু সরদার গরিব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন না করে সমাজের বিত্তশালী তার সহচরগন ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। বর্তমান বিশ্বব্যাপি এক মহামারি আতঙ্কের নাম করোনা ভাইরাস যা ইতমধ্যে বাংলাদেশে ও ছড়িয়ে পড়েছে।

এই করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্ধী গরিব অসহায় রিকশা ও ভ্যান চালক মানুষকে খাদ্যসামগ্রী বিতরনের কাজে জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর কর্মী হয়ে আমি ও আমার সহযোগিদেরকে নিয়ে নিরলস ভ’মিকা পালন করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ