আর কে আকাশ, পাবনা।।
খাজা মঈনুদ্দীন চিশতী সিদ্দিকীয়া কোরআনিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বলরামপুর খাজানগরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খাজা মঈনুদ্দীন চিশতী সিদ্দিকীয়া কোরআনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতী নজরুল ইসলামের সভাপতিত্বে ও নূর মুহাম্মদ আজাদ খান চিশতীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবাহান সরদার, অর্থ সম্পাদক মজিদ সরদার, দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান, আমজাদ হোসেন খান এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ প্রমূখ।
এসময় নূর মুহাম্মদ আজাদ খান চিশতী পাবনাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং খাজা মঈনুদ্দীন চিশতী সিদ্দিকীয়া কোরআনিয়া মাদ্রাসাকে একটি দ্বীনি উত্তম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সহযোগীতা কামনা করেন।
You must be logged in to post a comment.