শ্রাবণের বর্ষা
-খন্দকার ফিরোজ আহম্মেদ
শ্রাবণের বরষা
ঝরছে তো ঝরছেই
বৃষ্টির ফোঁটারা
টুপটাপ পড়ছেই।
নদীনালা ডোবারা
ডুবছে তো ডুবছেই
ছিচ্ছিড়ে কাদাতে
কাঁচাপথ ধুকছে
কঁচিকাঁচা সোনারা
পিছলিয়ে পড়ছে
হাঁটুজলে পাটগাছ
হেলেদুলে নড়ছে
কাঁচিহাতে চাষিরা
কাটছে তা জোরছে
ছোট কচিঁ ধানচারা
বৃষ্টিতে ভাসছে
খুশীতে চাষি তাই
মুখটিপে হাসছে
ছোট ছোট মাছেরা
নয়া ডানা মেলছে
ঘোলাপানি সবখানে
খুশীমনে খেলছে
রাখালের মনমরা
হেই হেই হাঁকছে
বকরীর পালেরা
ভ্যাঁ করে ডাকছে
ঠাণ্ডায় বুড়োরা
খুক করে কাশছে
অকারণে যুবতী
খুব জোরে হাসছে
বাংলায় বরষা
এভাবেই বর্ষে
কেউ ভাসে কান্নায়
কেউ হাসে হরষে।
You must be logged in to post a comment.