মোঃ উজ্জল হোসেন, ডুমুরিয়া, খুলনা ।।
ক্ষুরারোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, খুলনা জেলার ডুুমুরিয়া থানার বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন, ওয়ান ফার্মার জোনাল ম্যানেজার আব্দুল দাইয়্যান ও ওয়ান ফার্মার এরিয়া ম্যানেজার মোঃ উজ্জল হোসেন।
এই বিষয়ে জানতে চাইলে, ওয়ান ফার্মার কর্মকর্তারা বলেন, ক্ষুরারোগ একটি ভাইরাস জনিত রোগ, এই রোগের ফলে মুখে ও পায়ে ঘা হয়, গরু, মহিষ, ছাগলের স্বাস্থ্যহানী ঘটে, প্রজনন সমস্যা হয়, দুধ উৎপাদন বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার বিষয়ে কর্মকর্তারা বলেন যে, বিশ্বের সর্ববৃহৎ প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান FGBI এবং রাশিয়া সরকার কর্তৃক উৎপাদিত বিশ্বমানের ARRIAH FMD ভাকসিন, এই ভ্যাকসিন ব্যবহার করলে ঐ ফার্মে ক্ষুরারোগ আসবে না।
ভাকসিনের গুনাগুণ সম্পর্কে জানতে চাইলে কর্মকর্তারা বলেন, এই ভ্যাকসিন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পরীক্ষিত ক্ষুরা রোগের ভ্যাকসিন, এছাড়া একমাত্র Arriah ই গ্যারান্টি সহকারে NSP free ভ্যাকসিন তৈরী করে। বেশিরভাগ কোম্পানীর NSP দূর করার বিশেষ টেকনোলজি না থাকায় ভ্যাকসিনে NSP রয়েই যায়, যার ফলে ভাকসিনেশনের পরেও যে ক্ষুরারোগের যে প্রাদুর্ভাব দেখা যায়, ARRIAH FMD ব্যবহারে সেই ঝুকি অার থাকে না।
অতএব ARRIAH FMD ভ্যাকসিন ই সেরা। ক্ষুরারোগ বিষয়ে, খামারীদের কাছে জানতে চাইলে, তাদের পক্ষে শরিফুল ও রবিউল বলেন যে, আমাদের ডুুমুরিয়াতে প্রায় অধিকাংশ জায়গায় ক্ষুরারোগ মহামারী অাকারে দেখা দিয়েছে, এমনকি আমাদের নিজের খামারেও দেখা দিয়েছে। আমরা শুনেছি ওয়ান ফার্মার Arriah FMD ভ্যাকসিন, ক্ষুরারোগ প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী, এখন থেকে আমরা ওয়ান ফার্মার Arriah Fmd ব্যবহার করবো।
অন্যদৃষ্টি / এস.খাঁন
You must be logged in to post a comment.