বাগেরহাটের মোংলা কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময়খুলনা জেলার দাকোপ থানার অধিনস্থ পানখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ অপু শেখ (২৫), পিতা মোঃ নুর ইসলাম শেখ, গ্রাম : চালনা বাজার, থানা : দাকোপ, জেলা : খুলনা।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লে: কমান্ডার ইমতিয়াজ আলম জানান,কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান প্রতিরোধ ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.