নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল(৩৬)কে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (১৮ আগষ্ট) দুপুর ১২টার দিকে পল্টন থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পল্টন থানা পুলিশ।
আটককৃত পাভেল কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে। সে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, চলতি বছরের ১৬ জুন পল্টন এলাকায় ছাত্রদল ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.