কোম্পানীগঞ্জে জামিন পেলেন সাংবাদিক ও ছাত্রলীগ নেতাসহ ৪ জন

ইব্রাহিম খলিল, সুবর্ণচর, নোয়াখালী।।
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৭:২৮ অপরাহ্ন

মারামারি ও বিস্ফোরক আইনের ৩টি মামলায় দৈনিক অবজারভারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ও ১টি মামলায় জামিন পেয়েছেন ছাত্রলী নেতা সহ ৪ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী ২নং আমলি আদালতের বিচারক এস.এম মোছলে উদ্দিন নিজামের আদালত তাদেরকে জামিনের এ আদেশ দেয়।

আসামি পক্ষের আইনজীবী হারুনুর রশীদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, একই আদালতে মারামারি ও বিস্ফোরক আইনে মামলায় জামিন পেয়েছে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার ও তাদের অনুসারী ফখরুল ইসলাম সৌরভ। তাদের তিন জনের বিরুদ্ধে একটি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা ছিল। সাংবাদিক রাসেল দুটি মারামারি ও বিস্ফোরক এবং একটি মারামারি মামলার আসামি ছিল।

উল্লেখ্য, গত (১৭ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক সাংবাদিক, এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জনকে আটক করে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ