বায়জিদ হোসেন, বাগেরহাট।।
পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে, এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির মাধ্যমে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।
মঙ্গলবার (২৩ জুলাই) মোংলার বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনাসভা করা হয় এবং মোংলা এলাকায় মাইকিং করা হচ্ছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা থানার অফিসার ইনসার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
এসময় বিভিন্ন রাজনিতি, শিক্ষা কর্মকর্তা সহ সুশিল সমাজের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। মোংলা পোর্টে বিভিন্ন এলাকায় যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষে বাগেরহাট জেলা পুলিশের নির্দেশে মোংলা পোর্ট থানার পক্ষ হতে বিভিন্ন প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মোংলা পোর্টের সকল শিক্ষা প্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্কুল-কলেজ ছুটির পর শিক্ষার্থীদের অভিভাবকের মাধ্যমে প্রতিষ্ঠান ত্যাগের বিষয়টি শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক নিশ্চিত করণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। আপনার কেউ গুজবে কান দিবেন না।
এছাড়াও বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণ যাতে ছেলেধরা গুজবে কান না দেয়, সে জন্য সচেতনতামূলক প্রচারণা চালাতে সকল জেলার সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া মসজিদের ইমাম, এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, কমিউনিটি পুলিশিংয়ের প্রতিনিধিদের প্রচারণা চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। কেননা, গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ।
প্রত্যেক এলাকায় কোনো অপরিচিত ব্যক্তির চলাফেরায় সন্দেহের সৃষ্টি হলে তাকে চ্যালেঞ্জ করার জন্য স্থানীয় থানা পুলিশের সহায়তা অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
You must be logged in to post a comment.