নাজমুল হুদা, মোংলা (বাগেরহাট)।।
নির্বাচন আসলে অনেক অতিথি পাখির আনাগোনা দেখা যায় আপনারা কোন পাখির ডাকে কান দিবেন না আপনারা জানেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর মোংলা বন্দরের কর্মরত শ্রমিকদের প্রায় ১৯ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করেছি। এই মোংলা বন্দরের শ্রমিকেরা বিএনপির শাসন আমলে অনেক কষ্ঠে জীবন যাপন করেছে। আমি বিএনপি জামাতের কাছে প্রশ্ন করতে চাই আপনারা ক্ষমতায় থাকা কালিন কি করে ছিলেন শ্রমিকের জন্য ?
রবিবার (১১ নভেম্বর) ইপিজেড ৪৫ হাজার শ্রমিকদের কর্মস্থল এই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেএই সরকার। এটা শুধু মাত্র জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান। মেয়র আরো বলেন ৯৬ সালে আ,লীগ ক্ষমতায় আসার পর রামপাল-মোংলায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অসংখ স্থাপনা নির্মান করতে সক্ষম হয়েছি। এই সব বর্তমান সরকারের অবদান।
আজ মোংলা নদীতে ঝুলান্ত ব্রিজ অনুমোদন হয়েছে অতিদ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই জনপদের হাজার হাজার মানুষ প্রতিদিন নদী পারাপারে যে ভোগান্তির শিকার হয় সেটা আর থাকবে না। মেয়র আরো বলেন আমি যদি আপনাদের উন্নয়নে কোন কাজ করে থাকি তা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে রামপাল মোংলার চলমান উন্নয়নকে আরে গতিশিল করার ভূমিকা রাখবেন বলে আসা রাখছি। সিটি মেয়র আরো বলেন এই জনপদের উন্নয়ন বিএনপি জামাত দুর্নিতি করে স্থবির করে দিয়েছিল আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রিতে আজ রামপাল মোংলা উন্নয়নের রোল মডেল। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়ন কে আরো তরান্নিত করবেন। রবিবার মোংলায় যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র এসব কথা বলেন। মিঠাখালী ইউ,পি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, আ,লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ,লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, আ,লীগের পৌর সাধারন সম্পাদক আঃ রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান জসিম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের পৌর সভাপতি মিজান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত প্রমূখ।
এর আগে কেক কাটার মধ্যো দিয়ে শুরু হয় ৪৬ তম যুব সমাবেশ।
You must be logged in to post a comment.